খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ AM

খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০১:৪৯:০৬ AM

খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা


বিপিএলের ২৩ তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

টানা ৪ জয়ে বিপিএলের চলতি আসরে উড়ন্ত শুরু পেয়েছিল খুলনা। যদিও পরে বরিশালের বিপক্ষে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে হারতে হয়েছে। কুমিল্লার বিপক্ষে জয় দিয়ে আবারও ছন্দে ফিরতে মরিয়া এনামুল হক বিজয়রা। ৫ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা।

অন্যদিকে, হেভিওয়েট কুমিল্লা চলতি আসরে এখনো সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। ব্যাট হাতে ছন্দে নেই দলের তারকা ব্যাটাররা। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চারে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

কুমিল্লা একাদশ

লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকির আলি অনিক, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, আমের জামাল, খুশদিল শাহ, উইল জ্যাক্স ও মাহিদুল ইসলাম।

খুলনা একাদশ

এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ ও আকবর আলি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক