ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নর্থ প্যাড এলাকার মাটির কম্পনকে প্রাকৃতিক ভূমিকম্প হিসেবে দাবি করেছে পেট্রোবাংলার তদন্ত কমিটি। পাশাপাশি ওই এলাকায় শেভরনের খননকাজকে স্বাভাবিক রাখার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
বৃহস্পতিবার বিকেলে এ কমিটির প্রতিবেদন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে দাখিল করা হয়েছে। তবে তদন্ত কমিটির এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এলাকার জনপ্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এ প্রতিবেদনে মূল ঘটনাটি আড়াল করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘বিবিয়ানায় যে ঘটনাটি ঘটেছে, তা ন্যাচারাল ভূকম্পন। এ সঙ্গে গ্যাসফিল্ড খনন বা ড্রিলিংয়ের কোনো সম্পর্ক নেই। প্রতিবেদনে শেভরনের কার্যক্রম স্বাভাবিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’ তিনি জানান, তদন্ত প্রতিবেদন আজ পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
জৈন্তাবার্তা/জেএ




