লাখাইয়ে উপজেলা চেয়ারম্যান আজাদের নির্বাচনী সভা।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিকুর আলম আজাদ এর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
১নং লাখাই ইউনিয়ন পরিষদের ৫-৭নং ওয়ার্ডের এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু ও যুবলীগ নেতা মনির মোল্লা, বাবলু মিয়া সভা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ৫ নং ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের অফিস সদস্য হাবিবুর রহমান, বিশিষ্ট মুরব্বি আজিজুর হক, সাবেক ইউ সদস্য মুজিবুর রহমান, আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা জামাল তালুকদার, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু মিয়া, সাবেক ইউপি সদস্য রেনু মিয়া, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য টুক্কু মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য, মোস্তাক আহমেদ তালুকদার।
সভায় লাখাই ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এলাকার উন্নয়নের স্বার্থে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আমল আজাদ'কে আগামী উপজেলার চেয়ারম্যানে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ও জনসমর্থন দেয়।
সভা শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল সালাম ও গীতা পাঠ করেন বিরাজ চক্রবর্তী।
জৈন্তাবার্তা/জেএ




