সিলেট স্ট্রাইকার্সের ব্যতিক্রমী উদ্যোগ ‘ভাগ করে খাই’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সিলেট স্ট্রাইকার্সের ব্যতিক্রমী উদ্যোগ ‘ভাগ করে খাই’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ১১:২০:২০ পূর্বাহ্ন

সিলেট স্ট্রাইকার্সের ব্যতিক্রমী উদ্যোগ ‘ভাগ করে খাই’

সিলেট স্ট্রাইকার্সের ব্যতিক্রমী উদ্যোগ ‘ভাগ করে খাই’।


সিলেট স্ট্রাইকার্স, চাও-ম্যান (Chow-Man) রেস্টুরেন্ট, এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে উদ্বোধন হলো সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানোর প্রকল্প “ভাগ করে খাই”।

এই ব্যতিক্রমী মহৎ উদ্যোগে চাও-ম্যান রেস্টুরেন্টে বসে যতজন গ্রাহক খাবার খাবে, ঠিক সমান সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে চাও-ম্যান পর দিন খাবার খাওয়াবে।

অর্থাৎ প্রতি কাস্টমারের বিপরীতে এক জন সুবিধাবঞ্চিত মানুষকে চাও-ম্যান রেস্টুরেন্ট এর পক্ষ থেকে খাওয়ানো হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিলেট স্ট্রাইকার্স এর মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং খেলোয়াড়বৃন্দ চাও-ম্যান রেস্টুরেন্ট এর মালিক মোহাম্মদ ফখর উদ্দিন এবং আসহাবুস সাফা এই উদ্যোগটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের পক্ষ থেকে লোকাল প্রেসিডেন্ট আসহাবুস সাফা, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী নাইম মনজুর, লোকাল ভাইস প্রেসিডেন্ট সাইদ জিয়াউল আহসান, কমিটি চেয়ার আইমান বিন নাসিম, সেক্রেটারি জেনারেল গাজী শাহরিয়ার মৃদুল ও অন্যান্য জেনারেল মেম্বাররা।

“ভাগ করে খাই” প্রকল্পের মাধ্যমে সারা বছর অনেক অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো সম্ভব হবে যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন করবে বলে বিশ্বাস করেন এর উদ্যোক্তারা।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং সিলেট স্ট্রাইকার্সের তারকা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে “ভাগ করে খাই” প্রকল্পের উদ্বোধন করেন।  

নাজমুল হোসেন শান্ত জানান, এই উদ্যোগের সঙ্গে থাকতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন এবং এই উদ্যোগটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক