দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৪ ০১:০৮:০৬ AM

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।


ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। সকালে সীতাকুন্ড এলাকায় পৌছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় চট্টগ্রামের টিম বাসের। তবে বাসটিতে দলটির কোনো ক্রিকেটার ছিলেন না। 

বিপিএলের ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। এরপরের পর্ব শুরু হবে চট্টগ্রামে। সে লক্ষ্যে ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল ফ্র্যাঞ্চাইজিটির টিম বাস। 

চট্টগ্রামের বাসটিতে দলটির টিম বয়রাও ছিলেন। তবে দুর্ঘটনায় বাসে থাকা কারোও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।  

আগামী ১৩ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএল। এ পর্বে ম্যাচ হবে মোট ১২টি। প্রথম ম্যাচেই কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এবারের আসরে এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে বন্দরনগরীর দলটি। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার তিনে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক