লাখাইয়ে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২ PM

লাখাইয়ে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ০৭:১০:১৯ AM

লাখাইয়ে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

লাখাইয়ে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর।


বিদ্যার দেবী সরস্বতী। শুভ্র তার গায়ের রঙ। আগামী ১৪  ফেব্রুয়ারি  বুধবার   অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সরস্বতী পূজা। তাইতো ব্যস্ত সময় কাটাচ্ছে  প্রতিমা কারিগররা। ইতোমধ্যে কাঠামো ও দো-মাটির কাজ শেষে হয়েছে। এখন শুরু হয়েছে রঙ তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ চলছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) লাখাই স্বজনগ্রাম, মোড়াকুরিতে দেখা যায়, প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর পরিশ্রম করছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগর তাদের  নিজ বাড়িতে। কারিগর জুয়েল পাল জানান, এ বছর তিনি ৪০ টি প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের কাজ চলছে। আর আগামী মঙ্গলবারের  মধ্যেই প্রতিমাগুলো দিতে হবে। তাই রাতভর কাজ করছেন। তিনি  আরো বলেন তাদের এই প্রতিমা লাখাই উপজেলা সহ বিভিন্ন জেলায় থেকে পূজারীরা এসে কিনে নিচ্ছে। প্রতিমা কারিগররা জানান প্রকারভেদে ৫০০ থেকে ২৫ হাজার টাকায় প্রতিমা বিক্রি হচ্ছে। 

মোড়াকরি পাল পাড়ায় নিত্যানন্দ পাল জানান, তিনিসহ তাদের তিন পরিবারে প্রায় ৮০টি প্রতিমা তৈরি করছেন। ইতোমধ্যে কাদামাটির কাজ শেষ হয়েছে। এখন রঙয়ের কাজ করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত কাজ করে চলেছেন।

লাখাই স্বজন গ্রামের প্রতিমা কারিগর সজল পাল বলেন বাপ দাদার পেশা বলে ছাড়তে পারিনা প্রতিমা তৈরিতে যে খরচ হয় তাতে প্রতিমা বিক্রি করে ফুসে না এখন।

লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনেশ গোস্বামী  জানান  আগামী বুধবার উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন মন্ডপে ও মন্দিরে  সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজারিরা যেন নির্বিঘ্নে পূজা করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও কাজ করছে। 

লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, সরস্বতী পূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে পূজার সময় পুলিশের বাড়তি নজরদারি থাকে।বিট পুলিশিং ভিত্তিক নজরদারি অব্যাহত আছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: