ভারতকে হারিয়ে ১৪ বছর পর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ AM

ভারতকে হারিয়ে ১৪ বছর পর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১০:২১:১৫ AM

ভারতকে হারিয়ে ১৪ বছর পর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

ছবি: সংগৃহীত


দীর্ঘ ১৪ বছর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনালে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে। জবাব দিতে নেমে শুরু থেকেই ধুকতে থাকা ভারত শেষ পর্যন্ত ৪৩.৫ ওভারে অলআউট হয় ১৭৪ রানে। ৭৯ রানের জয়ে অস্ট্রেলিয়ান যুবারা শিরোপা শোকেসে তোলে। এবারের আসরে কেবল ফাইনালে এসে হারলো ভারত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৮ সালে। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়ার যুবারা। এরপর ২০০২ সালে চতুর্থ আসরেও তারা জিতে দ্বিতীয় শিরোপা। সবশেষ ২০১০ সালে অষ্টম আসরে শিরোপা জিতেছিল তারা। এরপর আজ ভারতকে হারিয়ে ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটালো তারা। বড়দের পদাঙ্ক অনুসরণ করে ছোটরাও বিশ্বকাপের ফাইনালে হারালো ভারতকে।

ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানেই স্যাম কন্সটাসের উইকেট হারায় অজি যুবারা। ৮ বল মোকাবিলা করে তিনি কোনো রান করতে পারেননি। সেখান থেকে হ্যারি ডিক্সন ও হাগ ওয়েইবজেন দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন। এরপর দ্রুত তারা দুজন সাজঘরে ফেরেন। দলীয় ৯৪ রানের মাথায় হাগ ফিরেন ৫ চারে ৪৮ রান করে। আর ৯৯ রানের সময় হ্যারি ফিরেন ৩ চার ও ১ ছক্কায় ৪২ রান করে।

এরপর হারজাস সিং ও রায়ান হিকস দলীয় সংগ্রহকে টেনে নেন ১৬৫ পর্যন্ত। এরপর এই দুজনও অল্পরানের ব্যবধানে সাজঘরে ফেরেন। ১৬৫ রানের মাথায় হিকস ২ চারে ব্যক্তিগত ২০ রানে আউট হন। আর ১৮১ রানের সময় হারজাস ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করে ফিরেন।

নতুন ব্যাটসম্যান রাফ ম্যাকমিলান ১৮৫ রানের সময় ব্যক্তিগত ২ রানে আউট হলে আবার কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু অলিভার পিয়েকে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২৫৩ পর্যন্ত নিয়ে যান। তিনি ২ চার ও ১ ছক্কায় এই ইনিংস খেলেন। তার সঙ্গে ৮ রানে অপরাজিত থাকেন টম স্ট্রাকার। আর চার্লি অ্যান্ডারসন তাদের আগে ১ ছক্কায় ১৩ রান করে আউট হন। বল হাতে ভারতের রাজ লিমবানি ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৯ ওভারে ৬৩ রান দিয়ে ২টি উইকেট নেন নামান তিওয়ারি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক