অনির্বান নাগ অনিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্ট এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ পৌর শাখার সদস্য সচিব অনির্বান নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১১ ফ্রেবুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ রাজীব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এই সিদ্ধান্ত প্রদান করেন।
জানা যায়, নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনির বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, অনির্বাণ নাগের বিরুদ্ধে এমন অভিযোগ উঠার পর নবীগঞ্জে মুসলমানরা ক্ষুব্ধ হয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাসুক আলী বরাবর নবীগঞ্জ থানায় স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন মুসলমানরা। তবে অভিযুক্ত অনির দাবি- ১৫/২০ দিন আগে আমার একটি স্মার্ট মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনের মাঝে আমার ফেসবুক পাসওয়ার্ড লগইন করা ছিল। ফোনটি ৭/৮ বছর আগে কিনেছিলাম। বাসা বদল করার কারণে ফোনের কাভারটি হারিয়ে যায়। তাই জিডি করতে পারি নাই। অনেক মানুষ আমাকে কল দেন, আমার আইডি থেকে নাকি একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়েছে। তাই আইডিতে ঢুকে দেখি কে বা কারা আমার আইডি থেকে এই পোস্টটি করেছে আমাকে ফাঁসানোর জন্য। সকল মুসলিম ভাইয়ের কাছে করজোড়ে মিনতি করছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না।
স্থানীয়রা জানান, এর আগেও অনির্বাণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠে। তাঁকে দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলন করা হবে।
জৈন্তাবার্তা/জেএ




