১৭ মাস পর টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ, নেই সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

১৭ মাস পর টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৯:৩৭:০৫ AM

১৭ মাস পর টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ, নেই সাকিব

ফাইল ছবি


আগামী মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার জন্য আজ নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ও দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। 

বিসিবির প্রকাশিত দলে ১৭ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। অনিশ্চয়তার মধ্যে থাকা তামিম ইকবাল নেই দুই সংস্করণের কোনোটিতে। এদিকে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। 

তবে শ্রীলঙ্কা সিরিজে ঘোষিত দলে বড় চমক আলিস আল ইসলাম। চলমান বিপিএলে দুদার্ন্ত খেলে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই স্পিনার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।

বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ওয়ানডে স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক