সরস্বতী পুজোয় হলুদ পোশাকের পরার কারণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সরস্বতী পুজোয় হলুদ পোশাকের পরার কারণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন

সরস্বতী পুজোয় হলুদ পোশাকের পরার কারণ

ছবি: সংগৃহীত


রাত পোহালেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ছোট থেকে বড়রা। গোসল করে পবিত্র হয়ে নতুন পোশাক পরে পুজোয় মন্ত্র উচ্চারণের যে নিয়ম অতীত থেকে চলে আসছে। সাধারণত সরস্বতী পুজোয় দেবীকে হলুদ রঙের (গাঁদা ফুল) নিবেদন করা হয়।

এছাড়াও, প্রাচীনকাল থেকেই হলুদ রঙ বসন্তের প্রতীক। এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার রীতি বরাবরই ছিল আমাদের দেশে। সেই রীতি এখনও চলে আসে। বসন্তকালের গুরুত্ব বরাবরই হিন্দু শাস্ত্রে রয়েছে। তাই হলুদ রঙও গুরুত্বপূর্ণ।

সাধারণত পুজো শুরুর আগে দেবীর আসনে হলুদ রঙের কাপড় বিছিয়ে দেওয়া হয়। মনে করা হয়, হলুদ বিদ্যাদেবী সরস্বতীর প্রিয় রঙ। হলুদ রঙ নতুন কিছু শুরু করার প্রতীক হিসেবে মনে করেন। সরস্বতী পুজোর সময় শীত শেষে বসন্তের আগমন হয়। আর তাই হলুদ রঙের পোশাকে বসন্তকে স্বাগত জানানো হয়। হলুদ রং মঙ্গলময়। শুভ শক্তিকে স্বাগত জানানোর জন্য এই রঙ। তাই বিয়ের আগে গায়ে হলুদেরও রীতি রয়েছে।

সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি বা হলুদ পাঞ্জাবি পরেন অনেকেই। এই রঙ শুভ কিছু সূচনা করে বলে মনে করা হয়।  হলুদ রঙ আশার রঙ হিসেবেও পরিচিত। একে শুভবুদ্ধির রঙ হিসেবে বলে মনে করে। ধূসর শীতকালের পর বসন্তের শুরুতে এই রং মনে নতুন আশার সঞ্চার ঘটায়। সুস্বাস্থ্যেরও প্রতীক হলুদ রঙ।

বাস্তুমতে হলুদ রঙের অর্থ কোনও কিছু নতুন শুরু করা। যেহেতু এই সময় থেকেই শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয়, তাই বসন্তপঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত। হলুদ রং শক্তি ও মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে। নতুন একটি ঋতুর শুরুতে এই রং মানসিক ভাবে আমাদের শক্তি জোগায়।

এম সি



শীর্ষ সংবাদ:

‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ