৫ বছর পর এমন দিন দেখলেন সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

৫ বছর পর এমন দিন দেখলেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৩:২৮:৫৬ AM

৫ বছর পর এমন দিন দেখলেন সাকিব


অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান একপ্রকার নিজের ব্যক্তিগত সম্পদ করে ফেলেছিলেন সাকিব আল হাসান। বিশেষ করে ওয়ানডেতে তাকে সরানো একপ্রকার অসম্ভবই ছিল। টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের সিংহাসন বেশ কয়েকবারই হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই সুপারস্টার। তবে ওয়ানডে ক্রিকেটে ঠিকই নিজেকে ধরে রেখেছিলেন তিনি। কিন্তু এবার সেখান থেকেও সরে যেতে হলো সাকিবকে।

সবমিলিয়ে ৫ বছর পর এমন দিন দেখতে হলো সাকিবকে। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন তিনি। সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন সাকিব। আর সেই সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠে গেলেন মোহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী। বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিং থেকে দেখা যায়, আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 

এদিকে ওয়ানডেতে নিজের জায়গা হারালেও টি-টোয়েন্টিতে ঠিকই নিজের স্থান ধরে রেখেছেন তিনি। ২৫৬ পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবার ওপরে আছে সাকিবের নাম। এই তালিকায় দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। তবে অজি তারকার পয়েন্ট ২১৭। যেখানে থেকে কিছুটা হলেও নিরাপদ তিনি। 

আর টেস্টে এখন কিছুটা পিছিয়েই আছেন বাংলাদেশের তারকা। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন সাকিব। প্রথম দুই স্থানে আছেন দুই ভারতীয় তারকা। এই তালিকায় শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজা থেকে অনেকটাই পিছিয়ে সাকিব। জাদেজার পয়েন্ট ৪১৬। আর এই তালিকার দুইয়ে আছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৩২৬। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক