সিলেটের হয়ে খেলে এক টাকাও পাননি ইমরান তাহির
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM

সিলেটের হয়ে খেলে এক টাকাও পাননি ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৪:৫০:২৫ AM

সিলেটের হয়ে খেলে এক টাকাও পাননি ইমরান তাহির

প্রেস ব্রিফিংয়ে ইমরান তাহির।


চলতি বিপিএলে খেলতে এসে প্রথম বলেই উইকেট শিকার করে নিজেকে আরও একবার প্রমাণ করলেন ইমরান তাহির। কেবল তাই নয়, নিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা এই ক্রিকেটার। তবে এই বিপিএল নিয়েই ক্ষোভও রয়েছে এই লেগস্পিনারের। জানিয়েছেন, এখানে একবার সিলেটের হয়ে খেলতে এসে এক টাকাও পাননি তিনি। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলে সাময়িক বিরতি নিয়েছেন ইমরান তাহির। মূলত আইএলটি-২০'র দল মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলার জন্যই ছুটি নিয়েছেন তিনি। তবে ওই টুর্নামেন্ট শেষ করে আবারও বিপিএলে তার ফেরার বিষয়টি জানা গেছে।

এবার বিপিএল খেলতে এসে কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তাহির। সেখানে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ইমরান তাহির বলেছেন, ’২০১৯ বিপিএলে সিলেটের হয়ে খেলতে এসেছিলাম। কিন্তু এখানে খেলতে আসার অভিজ্ঞতা আমার ভালো ছিল না। সিলেটের হয়ে খেলতে আসলেও দল আমাকে ভালোভাবে গ্রহণ করেনি। তারা আমাকে এক টাকাও দেয়নি। এই কারণে কখনো বিপিএলে খেলতে আসতে চাইনি। মাঝে অনেক প্রস্তাব পেয়েছি। তবে রংপুর এসব দিক থেকে ভিন্ন। তারা অনেক পেশাদার।’

এ দিকে চলতি বিপিএলে উড়ন্ত পারফরম্যান্স করছেন তাহির। সবশেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে জানান, পাঁচ উইকেট পাওয়াটা দারুণ, অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমাকে সুযোগ দেয়ায় রংপুরকে ধন্যবাদ। আমি সব খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাই।'

 তিনি আরও বলেন, 'আশা করি তাদের একা লাগবে না। দক্ষিণ আফ্রিকায় খেলে এখানে আসা আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া, কাজটা সহজ নয়। আগামী ২-৩ ম্যাচ আমি মিস করব, তবে আমি আবার ফিরব।'

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক