বিতর্কিত কাণ্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় সামিত প্যাটেল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বিতর্কিত কাণ্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় সামিত প্যাটেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৪:০২:০৮ পূর্বাহ্ন

বিতর্কিত কাণ্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় সামিত প্যাটেল

বিতর্কিত কাণ্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় সামিত প্যাটেল।


বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা চলছে। প্রথম দুই দিনের খেলা শেষে এখন বিরতি চলছে। এরই মধ্যে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সকালে নুরুল হাসান সোহানের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারের হাতাহাতির গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জনের সত্যতা প্রমাণের আগেই বিতর্কিত কাণ্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি রিক্রুট সামিত প্যাটেল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অনুশীলন করতে আসে সিলেট স্ট্রাইকার্স দলের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন সিলেটের ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। সাক্ষাৎকার শেষ করার কয়েক মিনিট পর কোন এক কারণে রেগে যান সামিত। সাংবাদিককে ডেকে এনে সাক্ষাৎকার প্রকাশ করতে না বলেন। এরপর তার উপস্থিতিতেই রেকর্ড করা সাক্ষাৎকারের অডিও ক্লিপস ডিলিট করেন।

শুধু তাই নয়, বাংলাদেশের গণমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তাৎক্ষণিকভাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকাবল ও দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বিষয়টি সমাধানের পদক্ষেপ নেন। তারা উভয়ে ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে কথা বলেন।

পরে সামিত তার নিজের ভুল বুঝতে পেরে গণমাধ্যমকর্মীদের প্রতি দু:খ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই দিকে সজাগ থাকবেন বলে প্রতিজ্ঞা করেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেউ না ঘটায় এই ব্যাপারে দলের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্ট স্টাফদের সর্তক করেন সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার।

এর আগে সকালে রংপুরের অধিনায়ক সোহানের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।

তবে পরে রংপুরের মিডিয়া ম্যানেজার জানান, সোহানের সঙ্গে হাতাহাতির এমন কিছুই হয়নি। সবকিছুই বানোয়াট, উদ্দেশ্যপ্রনেদিতভাবে করা হয়েছে। হালকা মজার ছলে কথা কাটাকাটি হয়৷ এরপর পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক