শেষ চারে খেলার স্বপ্ন দেখছে সিলেট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ PM

শেষ চারে খেলার স্বপ্ন দেখছে সিলেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৯:৩৭:৪২ AM

শেষ চারে খেলার স্বপ্ন দেখছে সিলেট

অনুশীলনে সিলেটের ক্রিকেটার তানজিম হাসান সাকিব।


টানা ৫ ম্যাচ হেরে বিপিএল শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। বর্তমান রানার-আপরা এরপর ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে। সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৩টি, বাকি আছে আরও ৩টি ম্যাচ। এখনও বেঁচে আছে প্লে-অফের আশা।

বিভীষিকার মতো বিপিএল শুরু করা সিলেট তাই এখনও দেখছে শেষ চারে খেলার স্বপ্ন। আর এজন্য রাউন্ড রবিন পর্বে বাকি থাকা ৩টি ম্যাচ যেকোনো মূল্যে জিততে চায় দলটি। 

সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ বলেন, 'আশা করছি ৩টি ম্যাচ যদি জিততে পারি, হয়ত প্লে-অফ খেলতে পারব। আমরা তো ৩টি ম্যাচ জিতেছি। এখনও আশায় আছি। বাকি ৩টি ম্যাচ জেতার জন্য যাব। বাকিটা দেখা যাক। আমাদের প্রথম লক্ষ্যই ছিল কোয়ালিফাই করা। আমাদের জন্য কামব্যাক করা কষ্ট হয়ে গেছে।'

শুরুর দিকে দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে রাজিন জানান, 'টি-২০ মোমেন্টামের খেলা। আমরা প্রথমে মোমেন্টাম ধরতে পারিনি। বেশিরভাগ ম্যাচে টপ অর্ডার কলাপ্স করেছে, এখানে পিছিয়ে গেছি। এখন একটু চ্যাটেল হয়েছি। এজন্য ৩টি ম্যাচ জিততে পেরেছি।'

এদিকে রাজনৈতিক ব্যস্ততায় বিপিএল ছেড়ে যাওয়া মাশরাফি এবার আর ফিরছেন না, জানালেন রাজিন। তিনি বলেন, 'ওর সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে ওর অফিস নিয়ে খুব ব্যস্ত। যার কারণে এখন পারবে না। হয়ত পরের বছর আবার ভালোভাবে কামব্যাক করবে। মাশরাফির সাথে সবসময় আমাদের কথা হয়। কীভাবে কী করা যায় এসব নিয়ে ম্যানেজমেন্ট ওর সাথে কথা বলে।'

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক