ব্যবসায় নামলেন পরীমণি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

ব্যবসায় নামলেন পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৭:৫০:১৫ পূর্বাহ্ন

ব্যবসায় নামলেন পরীমণি

ছবি: সংগৃহীত


প্রসাধনীর পণ্যের ব্যবসায় নামলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আসছে ঈদেই নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।

বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।’

এই নায়িকা আরও বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।’

এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণির ‘বুকিং’ ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে।

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা