ফিরেই অসাধারণ সালাহ, গোলে-অ্যাসিস্টে জেতালেন লিভারপুলকে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ PM

ফিরেই অসাধারণ সালাহ, গোলে-অ্যাসিস্টে জেতালেন লিভারপুলকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ১০:১৭:৪৯ AM

ফিরেই অসাধারণ সালাহ, গোলে-অ্যাসিস্টে জেতালেন লিভারপুলকে

ছবি: সংগৃহীত


ভালোবেসে লিভারপুল সমর্থকরা মোহাম্মদ সালাহকে ডাকেন মিসরীয় রাজা বলে। দেড়মাস পর লিভারপুলে ফিরে সালাহ খেললেন রাজার মতোই। প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে তাদের ঘরের মাঠে আগের পাঁচ ম্যাচের কোনোবারেই হারাতে পারেনি অলরেডরা। এবার সালাহর জাদুতেই কিনা ম্যাচটা জিতলো তারা। এক গোল আর এক অ্যাসিস্টে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন মিসরের এই তারকা।

মোহাম্মদ সালাহ, ডারউইন নুনিয়েজ, অ্যালেক্সিস ম্যাক–আলিস্টার আর কোডি গাকপো। চার জনের গোলের সুবাদে ব্রেন্টফোর্ডকে ৪–১ গোলে হারিয়েছে লিভারপুল। তাতে অন্তত কিছু সময়ের জন্য লিগে টেবিলের শীর্ষস্থানে থাকছে অলরেডরা। দেড় মাস পর দলে ফেরা সালাহ এদিন নিজে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেছেন।

জানুয়ারির প্রথম সপ্তাহেই মিসরের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস খেলতে চলে যান সালাহ। সেখানেই চোটে পড়ে ইংল্যান্ডে ফিরে আসেন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। ব্রেন্টফোর্ডের বিপক্ষেও প্রথম একাদশে ছিলেন না তিনি। ৪৪ মিনিটে দিয়েগো জোটার ইনজুরিতেই মাঠে নামেন তিনি। আর দ্বিতীয়ার্ধে তিনিই দেখান জাদু।

তার আগেই অবশ্য ম্যাচে নিজেদের আধিপত্য দেখিয়েছে লিভারপুল। জোটা-নুনিয়েজ আর লুইস দিয়াজের কল্যাণে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল ইউর্গেন ক্লপের শিষ্যরা। ৩৫ মিনিটে তারই ফল পায় তারা। লিভারপুলের নিজস্ব ঢঙে কাউন্টার অ্যাটাকে আসে গোল। বল নিয়ে ব্রেন্টফোর্ডে অর্ধে ঢুকে পড়েন জোতা।  নুনিয়েজকে বাড়ান সেই বল। এগিয়ে আসা গোলকিপারকে আলতো চিপে পরাস্ত করেন নুনিয়েজ।

বিরতির ১০ মিনিট পর লিভারপুলকে দ্বিতীয় গোল এনে দেন ম্যাক-অ্যালিস্টার। সালাহর দুর্দান্ত পাস থেকে গোল না করাটাই কঠিন ছিল এই আর্জেন্টাইন তারকার জন্য। ৬৮ মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান সালাহও। গাকপোর বাড়ানো বল ব্রেন্টফোর্ডের দুই ডিফেন্ডার কলিন্স ও মি দুজনের কেউই আটকাতে আসেননি। দ্রুতগতিতে এগিয়ে সেই বল নিজের দখলে নেন সালাহ। যেখান থেকে ব্যবধান ৩–০ করেন মিসরীয় তারকা।

ম্যাচের ৭৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে একটি গোল শোধ দেন ইভান টনি। তবে ৮৬ মিনিটে গোল করে লিভারপুলের পক্ষে ব্যবধান আবারও বাড়িয়ে দেন গাকপো।

এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় লিভারপুলের শীর্ষস্থান আরও কিছুটা শক্ত হলো। ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৭, ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক