আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের: সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের: সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ১০:৩২:১৭ পূর্বাহ্ন

আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের: সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক

সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক মিঠুন।


চলমান বিপিএলে চরম হতাশাজনক পারফর্মম্যান্স করেছে সিলেট স্ট্রাইকার্স। গেলবারের রানার্স-আপ দলটির এবার হয়েছে ভরাডুবি। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে মোটে ৩ ম্যাচে জয়ের দেখা পেয়েছে সিলেট। সবশেষ শনিবার তারা হেরেছে ফরচুন বরিশালের বিপক্ষে। আর এই হারের মধ্যে দিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

১০ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ৬। পরের দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। একইরকম ১০ পয়েন্টে আছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দুই দল আবার মুখোমুখি হবে ২০ তারিখ। সেই ম্যাচে কোন একদল জয়ী হলেই তারা চলে যাবে সিলেটের ধরাছোঁয়ার বাইরে। হিসেবের অঙ্কে টিকে থাকলেও এবারের বিপিএল থেকে সিলেটের বিদায় তাই নিশ্চিত। 

বরিশালের বিপক্ষে হারের পর অধিনায়ক মিঠুনের কন্ঠে ছিল ব্যাটিং ব্যর্থতার হতাশা, ‘আমরা এই জিনিসটা নিয়ে পুরো টুর্নামেন্ট ধরেই কথা বলছি। আমরা বিভিন্ন অদল বদল করেও চেষ্টা করে দেখেছি। তারপরও দেখেন প্রথম ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচেই পাওয়ার প্লেতে আমরা বিপর্যয়ে পড়েছি ব্যাটিং ইউনিট হিসেবে।’

মিঠুন অবশ্য টুর্নামেন্টজুড়ে ব্যর্থতার দায়ভার ব্যাটারদের দিলেন, 'টি-টোয়েন্টিতে সবাই চায় পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাতে। সেই জায়গাতেই আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। আমাদের নেতিবাচক ফলাফল হয়েছে এর পুরো দায়ভার আমাদের ব্যাটারদের নিতে হবে। বোলাররা পুরো টুর্নামেন্টে কিন্তু খারাপ করেনি। আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের।'

বরিশালের দেওয়া ১৮৪ রান করতে কোনো আক্রমণাত্বক প্লান ছিল না মিঠুনদের, 'আমাদের কোনো পরিকল্পনা ছিল না অতি আক্রমণাত্মক খেলতে হবে। চট্টগ্রাম ছাড়া বাকি যে উইকেটগুলো ছিল খুব বেশি ব্যাটিং বান্ধব ছিল না। আমরা চেয়েছি যত কম উইকেট হারানো যায়। ৬ ওভারে যদি ৩৫-৪০ রানও হয় তাহলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এটা ব্যাটারদের দায়িত্ব কীভাবে নিজেকে ম্যানেজ করবে।'

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক