সিটি স্ক্যানে মাথায় ক্ষত পাওয়া যায়নি মোস্তাফিজের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ PM

সিটি স্ক্যানে মাথায় ক্ষত পাওয়া যায়নি মোস্তাফিজের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০১:২৬:৩৮ AM

সিটি স্ক্যানে মাথায় ক্ষত পাওয়া যায়নি মোস্তাফিজের


অনুশীলনের সময় হুট করে মাথায় বল এসে লাগে মোস্তাফিজুর রহমানের। এই বাঁহাতি পেসার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন, তার মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে।  

তবে সেখানে খুব বেশি ভয়ের কিছু পাওয়া যায়নি। মোস্তাফিজের মাথার চামড়া কেটে গেছে। তবে মাথার ভেতরে কোনো ক্ষত হয় কি না সেটি নিয়ে চিন্তিত ছিল বিসিবি। সিটি স্ক্যানে তেমন কিছু ধরা পড়েনি বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় লিটন দাসের শটে বল লাগলে মাথায় আঘাত পান মোস্তাফিজ। তিনি বোলিং মার্কে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সকাল দশটায় অনুশীলন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মোস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে যাচ্ছিলেন।  

ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় মোস্তাফিজের মাথার পেছনের দিকে এসে বল লাগে। মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। পরে প্রাথমিক চিকিৎসা দিলেও সেরে উঠেননি মোস্তাফিজ। তাকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। পরে তাকে ইম্পেরিয়াল হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক