বাথরুম দ্রুত পরিষ্কার করার উপায়
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বাথরুম দ্রুত পরিষ্কার করার উপায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ১২:৫৬:৩০ অপরাহ্ন

বাথরুম দ্রুত পরিষ্কার করার উপায়

ছবি: সংগৃহীত


বলা হয়ে থাকে, কারও বাড়ির বাথরুম বা রান্নাঘর কেমন তা দেখে তার রুচি সম্পর্কে বোঝা যায়। রান্নাঘর তবু প্রতিদিন কম-বেশি পরিষ্কার করা যায়, কিন্তু বাথরুম পরিষ্কার করা বেশ ঝামেলার। এই কাজ স্বাচ্ছন্দ্যে কেউ করতে চায় না। কিন্তু নিয়মিত বাথরুম পরিষ্কার করা ভীষণ জরুরি। কারণ এই জায়গা পরিষ্কার না থাকলে ঘটতে পারে নানা অসুখের সংক্রমণ। এক্ষেত্রে বিরক্ত হয়ে লাভ নেই। বরং সহজ কৌশল শিখে নিলে খুব দ্রুত বাথরুম পরিষ্কার করতে পারবেন। চলুন, জেনে নেওয়া যাক-

১. ভিনেগার ব্যবহার

বাড়িতে ভিনেগার আছে নিশ্চয়ই? এটি বাড়ির বাথরুম পরিষ্কার করতে কিন্তু কাজে লাগবে। টাইলসে বা বাথরুমের মেঝেতে বেশ কিছুক্ষণ ভিনেগার মেখে সেভাবে রেখে দিন। ততক্ষণ বাথরুম ব্যবহার করবেন না। এরপর একটি মেঝে পরিষ্কারের ব্রাশ দিয়ে ভালো করে ঘষুন। এতে আয়রনের কালচে দাগ সহজে দূর হয়। যে কারণে বাথরুম হয় ঝকঝকে।

লেবু খাওয়ার পর বেশিরভাগ মানুষই এর খোসা ফেলে দেন। আপনিও কি এমনটা করেন? লেবু খাওয়ার পর এর খোসা ফেলে না দিয়ে বরং এটি কাজে লাগে পারেন বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে। প্রথমে পানিতে লেবুর খোসা ফুটিয়ে নিন ভালো করে। এরপর সেই পানিতে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। তরল এই মিশ্রণ বাথরমের সব কোণে ভালো করে ঘষে নিন। এতে বাথরুম পরিষ্কার হবে। এবং সুগন্ধিও ছড়াবে।

৩. বেকিং সোডা ব্যবহার

বেকিং সোডা কেবল খাবার তৈরির কাজেই নয়, বরং কোনোকিছু পরিষ্কার করার ক্ষেত্রেও এটি কাজে লাগে। বাথরুমের টাইলসে আগের দিন রাতে বেকিং সোডা ছড়িয়ে রেখে দিন। এরপর সেই বাথরুম পরিষ্কার করার আগ পর্যন্ত আর ব্যবহার করবেন না। পরের দিন হালকা গরম পানি দিয়ে ভালো করে ঘষুন। এতে বাথরুমের দাগ উঠে যাবে। ফলে চকচকে হয়ে উঠবে সহজেই।

৪. বেবি অয়েল ব্যবহার

কমোড অনেক বছর ব্যবহার করার পরও যদি নতুনের মতো রাখতে চান তাহলে ব্যবহার করতে পারেন বেবি অয়েল। প্রথমে একটি পরিষ্কার সুতির কাপড়ে বেবি অয়েল ঘষে নিন। এরপর সেই কাপড় দিয়ে কমোড ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। এতে কমোড থাকবে নতুনের মতোই ঝকঝকে।


এম সি



শীর্ষ সংবাদ:

‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ