সন্ধ্যায় মুখোমুখি সাকিব-তামিম
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ PM

সন্ধ্যায় মুখোমুখি সাকিব-তামিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ১১:১০:২১ AM

সন্ধ্যায় মুখোমুখি সাকিব-তামিম


কাগজে কলমে বিপিএলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মাঝে অন্যতম রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দুই দলের লাইনআপে খেলোয়াড়দের তালিকা চোখ কপালে তোলার মতোই। সাকিব আল হাসান, জিমি নিশাম, শেখ মেহেদি হাসানদের নিয়ে গড়া রংপুর টানা জয়ের ধারায় আছে। অন্যদিকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকারের মত তারকারা ভিড় করেছেন বরিশালে। 

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন আরো দুই জন। তারা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বয়সভিত্তিক দল থেকেই ছিলেন একে অন্যের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে তাদের তিক্ততা উঠেছে চরমে। 

বিপিএলের মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে আবারো এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ম্যাচের আবহে বাড়তি মাত্রা দিয়েছে এর ভেন্যু। তামিম ইকবালের নিজের শহর চট্টগ্রামে হবে এই ম্যাচ। গত কয়েক ম্যাচে পারফর্ম করার পরেও সাকিব চট্টলায় এসে দুয়ো শুনেছেন। আজ সেই মাত্রা ঠিক পৌঁছে যেতে পারে অন্য উচ্চতায়। তামিম ইকবালের সামনেও আছে চ্যালেঞ্জ। নিজের শহরে, আপন মানুষদের সামনে একটা ভাল ইনিংস নিশ্চিতভাবেই খেলতে চাইবেন ‘খান সাহেব’।  

বিশ্বকাপের আগেই রীতিমত বিস্ফোরিত হয়েছিল তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ। তামিম ভিডিওবার্তায় বলেছিলেন, তাকে পজিশন বদলে খেলতে বলা হয়েছিল। যার পরিবর্তে নিজেকে তিনি সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। এর বিপরীতে সাকিব টিভি চ্যানেলে এসে প্রকাশ্যে সমালোচনা করেন তামিমের। এরপর থেকেই বারেবারে আলোচনার খোরাক হয়েছে তামিম-সাকিবের দ্বন্দ। 

বিপিএলের ক্ষেত্রেও এই ম্যাচে আছে বাড়তি উন্মাদনা। রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করে ফেললেও অনিশ্চিত অবস্থায় আছে বরিশাল। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে। 

দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক