মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৪ হাজার মানুষ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৪ হাজার মানুষ

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৯:৪২:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৪ হাজার মানুষ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ফেব্রুয়ারী) দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় সাড়ে ৪ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩ শতাধিক ব্যক্তিকে অপারেশনের জন্য বাচাই করা হয়। নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু শিবিরে সায়হাম গ্রুপের উপপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)হাফিজ হাসান ফরিদের সভাপতিত্বে চক্ষু শিবিরের প্রধান অথিতি হিসাবে উদ্বোধন করেন সায়হাম ট্রেক্সটাইল মিলের চেয়ারম্যান মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ শামীম আনোয়ার, সায়হাম গ্রুপের মহা ব্যবস্থাপক প্রকৌশলী রেজাউলক হক, সায়হাম গ্রুপের এডমিন এরশাদ চৌধুরী,মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির ডাঃ আব্দুল মান্নান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃআজিজ,চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,সৈয়দ আতাউল মোস্তুুফা সোহেল,সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল,সৈয়দ মোঃ জাবেদ,বিশিষ্ট সমাজ সেবক হাজী অলি উল্লাহ, হামিদুর রহমান হামদু, গোলাপ খান, সৈয়দ  সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান,হারুন আর রশিদ, সাংবাদিক রোকনউদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি,সমাজ সেবক এখলাছুর রহমান,সায়হাম গ্রুপের কর্মকর্তা মোস্তফা কামাল বাবুল,  ছাত্রদল নেতা এস.এম মীর্জা ইকরাম প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ