বাহুবলে ডাকাতি ও হত্যা মামলার আসামি কারাগারে
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বাহুবলে ডাকাতি ও হত্যা মামলার আসামি কারাগারে

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৯:৫৪:০৭ পূর্বাহ্ন

বাহুবলে ডাকাতি ও হত্যা মামলার আসামি কারাগারে

ছবি : নিজস্ব


বাহুবলের র‍্যাবের অভিযানে আটক হত্যা, নারী নির্যাতন ও ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আহাদ মিয়াকে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি বাহুবল উপজেলার যশপাল প্রকাশিত চারগাও গ্রামে। সে ওই গ্রামের রমিজ আলীর পুত্র।  রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে দোকান বন্ধ করে স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী আব্দুল মন্নাফের ছেলে মিরপুর বাজারের ধান চাউল ব্যবসায়ী সালাউদ্দিন উল্লেখিত সড়কের মামদনগর গ্রামের পাশে একটি নার্সারীর নিকট পৌঁছামাত্র ডাকাতের কবলে পড়েন। এ সময় ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার অন্যতম আসামি আহাদকে র‍্যাব গ্রেফতার করে রাতে থানায় সোপর্দ করে। সে ডাকাতি ছাড়াও হত্যা মামলার আসামি হিসেবে পুলিশ সোমবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ