মারা গেছেন জার্মানিকে বিশ্বকাপ জেতানো ব্রেমা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ PM

মারা গেছেন জার্মানিকে বিশ্বকাপ জেতানো ব্রেমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৭:১৯:২৪ AM

মারা গেছেন জার্মানিকে বিশ্বকাপ জেতানো ব্রেমা

ছবি: সংগৃহীত


১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার হৃদয় ভেঙেছিলেন আন্দ্রেয়াস ব্রেমা। ফাইনালে পেনাল্টি থেকে গোল করে ডিয়েগো ম্যারাডোনাদের হারিয়ে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ৬৩ বছর বয়সে মারা গেছেন জার্মানির সাবেক এই ডিফেন্ডার।

ব্রেমার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আন্দ্রেয়াস ব্রেমার হঠাৎ মৃত্যুতে বায়ার্ন মিউনিখ গভীরভাবে শোকাহত। বিশেষ মানুষ এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আন্দ্রেয়াস ব্রেমা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।’

জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মিউনিখে মারা গেছেন ব্রেমা। জিয়েমসেনসট্রাসে বাড়ির পাশের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রেমাকে। কিন্তু বাঁচানো যায়নি।

জার্মানির হয়ে মোট ৮৬ ম্যাচ খেলে ৮ গোল করেছেন ব্রেমা। তার করা গোলের ৫টিই করেছেন বিশ্বকাপে। সবচেয়ে বিখ্যাত গোলটি ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে তার করা গোলে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।

এম সি



শীর্ষ সংবাদ:

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড