ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সাকিব-তামিমদের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ PM

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সাকিব-তামিমদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ১১:৫০:৪৩ AM

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সাকিব-তামিমদের


মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন-এমন ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালিরা ঘটিয়েছিল এমন ঘটনা। প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই দিনটি বাঙালি জাতির জন্য শোকাবহ আর গৌরবোজ্জ্বলের।

মাতৃভাষা আন্দোলন পা দিয়েছে ৭১ তম বছরে। মহান এই ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে আজ গোটা জাতি। যেখানে আছেন ক্রীড়াঙ্গনের মানুষরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব-তামিমরা।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক পোস্টে লিখেছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

টাইগার ওপেনার তামিম ইকবালও শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ১৯৫২ সালে শহিদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাঁদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, আজ আমরা বাংলায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, ভুলবো না আমরা তাদেরকে কখনোই। সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

এ ছাড়া ক্রীড়াঙ্গনের আরও অনেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড