হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ PM

হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০২:৩৯:৫৭ AM

হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

ছবি সংগৃহীত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাডভোকেট আবু জাহির এমপি। 

এছাড়াও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হবিগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এদিকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রহরে হবিগঞ্জ শহীদ মিনার মুখরিত হয়  মানুষের ভিড়ে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দেয়াল আর পিচঢালা রাস্তাকে রঙ-তুলির আঁচড়ে আলপনায় সাজানো হয়। শহীদ মিনার এবং তিন দিকের মাঠ আগে থেকেই পরিচ্ছন্ন করে রাখা ছিল। রঙিন আলপনায় আঙিনা ছেয়ে যায় চারদিক। নান্দনিক সাজসজ্জা দেখতে স্থানীয় লোকজন ভিড় করছেন। সাজ-সজ্জার দায়িত্ব পালন করছে ‘বিডি ক্লিন’। তাতে যোগ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর