গোয়াইনঘাটে সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন ও সংবর্ধনা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০১ PM

“দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর”

গোয়াইনঘাটে সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন ও সংবর্ধনা

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৮:৫৭:০৮ AM

গোয়াইনঘাটে সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন ও সংবর্ধনা

কমিটি


দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির গোয়াইনঘাট উপজেলা শাখার নতুন কমিটি গঠন ও উপজেলায়  নব-যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১০ জুন বেলা ৩ টায় ২য় অধিবেশনে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্তের সভাপতিত্বে শিক্ষক আব্দুস শুকুরকে সভাপতি ও জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক এবং মোঃ নূরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার বিজেন দেব।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন,জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, সহকারী নির্বাচন কমিশনার রমজান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার সিরাজ উদ্দিনসহ গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে উপজেলায় নব যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। 

পরিশেষে জেলার নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় তালিকা প্রেরনের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নির্দেশ প্রদান। করেন।

জৈন্তা বার্তা/এসএ