মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন উত্তর গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলায় জালাল মিয়া,আয়েশা আক্তার,লাকি আক্তার ও নয়ন মিয়া নামে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জালাল মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় বাদি বিবাদী পক্ষ পরস্পর আত্মীয় এবং কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিবাদীগন সংঘবদ্ধভাবে জালাল মিয়ার বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে জালাল এবং তার স্ত্রী সন্তানদের বেধড়ক পেটাতে থাকে।এ ঘটনায় জালাল মিয়া মাথায় গুরুতর জখম হয়।সেই সাথে জালালের স্ত্রী আয়েশা আক্তার (৩৫), মেয়ে লাকি আক্তার (১৮) ও ছেলে নয়ন মিয়ার (১০) শরীরের বিভিন্ন জায়গায় লীলাফোলা জখম হয়।পরে তারা ঘরে থাকা শোকেশের ড্রয়ার ভেঙ্গে বিবাদীরা ড্রয়ারে থাকা নগদ আড়াই লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।আহত জালাল মিয়া ও তার স্ত্রী সন্তানকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।এসময় বিবাদীরা জালাল মিয়ার বাড়ির কয়েকটি কলাগাছ কেটে ফেলে।এ ব্যাপারে জালাল মিয়া বাদি হয়ে সোহাগ মিয়া, রমজান মিয়া ও৷ স্বপন মিয়াকে আসামী করে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা/জেএ




