আর্সেনালকে টপকে গেল ম্যানসিটি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ PM

আর্সেনালকে টপকে গেল ম্যানসিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৭:২১:০৭ AM

আর্সেনালকে টপকে গেল ম্যানসিটি

ছবি: সংগৃহীত


ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১–০ গোলে জয় পেয়েছে ম্যাচে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে আর্সেনালকে টপকে সিটি পৌঁছে গেল পয়েন্ট তালিকার দুই নম্বরে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন আর্লিং হালান্ড।

খেলার ৭১ মিনিটে রড্রির সাজানো আক্রমণে আলভারেজের পাস থেকে বল পেয়ে মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে ছুটে, বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে ব্রেন্টফোর্ডের জাল কাঁপিয়ে দেন হালান্ড। এটি ইপিএলের এই মৌসুমে হলান্ডের ১৭তম গোল।

এ জয়ের পর ২৫ ম্যাচে সিটির পয়েন্ট ৫৬। তিনে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৫৫ আর চূড়ায় থাকা লিভারপুলের ৫৭। অর্থাৎ, তালিকার শীর্ষ তিন দলের মধ্যে এখন শুধু ১ পয়েন্ট করে ব্যবধান। দারুণ লড়েও হার মানা ব্রেন্টফোর্ড ২৫ পয়েন্ট নিয়ে রয়ে গেল ১৪ নম্বর অবস্থানেই।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলের মাধ্যমে ইপিএলে হ্যারি কেইনের রেকর্ডে ভাগ বসালেন নরওয়ের তরুণ এই স্ট্রাইকার। এই ম্যাচের আগে এক ব্রেন্টফোর্ড ছাড়া লিগের বাকি সব প্রতিপক্ষের বিপক্ষে গোল ছিল তার। আজ সেই আক্ষেপ ঘোচালেন। লিগে এখন পর্যন্ত খেলা ২১টি দলের বিপক্ষেই গোল পেলেন হলান্ড। টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যাওয়া কেইন প্রিমিয়ার লিগে ৩২ ক্লাবের বিপক্ষে খেলে সবকটিতেই স্কোরশিটে নাম তুলেছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড