লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ PM

লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ১১:২৬:৪৭ AM

লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে  নানা কর্মসূচির মধ্য দিয়ে  উপজেলা প্রশাসনের উদ্যোগে , শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার ( ২১ ফেব্রুয়ারী)   সকাল ১১টায় একটি সুখ র‍্যালী উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে।

উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও  সহাকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

আলোচনা সভায় আরো  বক্তব্য রাখেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ মাহমুদুল হাসান মিজান, কে এম আব্দুস শাহেদ,  বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম,  কালাউক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার ঝিনুক, রাকিবুল হাসান স্বরন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের স্বরনে মাগফিরাত কামনা করে শহিদদের ভাষা আন্দোলনে ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। প্রভাতফেরী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারী বিভিন্ন শিক্ষা প্রতিস্টানের ছাত্র ছাত্রীরা কয়েকটি গ্রুপে শহীদমিনার চিত্রাংকন,ভাষা আন্দোলন, একুশের চেতনা, প্রভাতফেরি, এবং রচনা প্রতিযোগিতায় সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন  মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন  লাখাই উপজেলা পঃপঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।

এম সি



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর