তামিমের সঙ্গে কবে বসবে জানাল বিসিবি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪১ PM

তামিমের সঙ্গে কবে বসবে জানাল বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০২:৪১:২০ AM

তামিমের সঙ্গে কবে বসবে জানাল বিসিবি


জাতীয় দলের হয়ে সবশেষ তামিম ইকবাল খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি সাবেক এই অধিনায়ককে। তবে তামিম জাতীয় দলে ফিরবেন কি না এমন প্রশ্নে বিপিএল শুরুর সময় তিনি নিজে জানিয়েছিলেন জানা যাবে টুর্নামেন্টের মাঝপথেই। যদিও এখনো সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তার কাছে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান বিপিএল শেষেই বসবেন তারা।

এ সময় জালাল বলেন, 'আমাদের মাননীয় বোর্ড সভাপতি উনি আমাকে এবং আরো কয়েকজনকে বলেছেন তামিমের সাথে বসার জন্য। যেহেতু ঢাকায় আসছে এখন আর বেশিদিন নেই বিপিএল খেলা। বিপিএল খেলা শেষ হলেই আমরা তার সাথে বসব।'

এর আগে গেল ১২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে তামিমকে নিয়ে বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা