শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৭:২৪:৩২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের কবি নজরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি ফারজনা আক্তার মিতা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

 বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

এছাড়া ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিংবডির সদস্য মোঃ রাহেল মিয়া সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন,অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সুপ্রতীক রায় তালুকদার প্রমুখ।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাছান চৌধুরী। 

অনুষ্ঠান মালায় ১ম পর্বে ছিল অতিথি বৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, নবীনদের বরণ, স্বাগত বক্তব্য , ছাত্র/ছাত্রীদের বক্তব্য , সভাপতির বক্তব্য। 

২য় পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের প্রভাষক মুক্তাদির সোহেল ও নুরুন্নাহার। ৩য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান