লক্ষ্মী বাওড়ে দুই পাখি শিকারির জরিমানা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

পুলিশ হেফাজতে এয়ারগান

লক্ষ্মী বাওড়ে দুই পাখি শিকারির জরিমানা

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ০২:০২:২৫ পূর্বাহ্ন

লক্ষ্মী বাওড়ে দুই পাখি শিকারির জরিমানা


পঞ্চাশটি পাখি শিকার করে নিয়ে যাওয়ার পথে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিকারে ব্যবহার করা দুটি এয়ারগান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম শোলাটেকা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানার আদেশপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলার শরীফখানী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে তৌহিদ মিয়া ও আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন জানান, তৌহিদ ও মিজানুর লক্ষ্মী বাওড় এলাকা থেকে শিকার করা পঞ্চাশটি শালিক ও বক নিয়ে ফিরছিলেন। শোলাটেকা গ্রামের লোকজন পথে দুইটি এয়ারগানসহ তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ দুজনকে আটক করে নিয়ে এলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানার আদেশ দেন।

তিনি আরও জানান, পাখি শিকারে ব্যবহৃত দুটি এয়ারগান থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো ফেরত দেওয়া হবে। শিকার করা পাখিগুলোর গলা কাটা বিধায় মাটিচাপা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, পাখি শিকার রোধে ভবিষ্যতেও এ অভিযান পরিচালনা করা হবে।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান