ছবি : নিজস্ব
ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার তালিকায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি কোরআনে হাফেজ লাখাই উপজেলার ছেলে বশির আহাম্মাদ। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
সোমবার ( ১৯ ফেব্রুয়ারি ) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে পশ্চিম এশিয়ার মুসলিম দেশ ইরান।
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির আহাম্মদ । প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ইরান এবং তৃতীয় নাইজেরিয়া।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। ২৩ ফেব্রুয়ারী শুক্রবার ইরান থেকে ফিরে বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয় তাকে সংবর্ধনা ।
এছাড়া কয়েক বছর আগেও একজন হাফেজ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। লাখাইয়ের বসির আহাম্মদ পুরস্কৃত এবং সম্মানিত হয়ে বাংলাদেশ তথা বিশ্বের কাছে হবিগঞ্জের লাখাই উপজেলা কে পরিচিতি করে দিয়েছে।
এম সি




