আবারও বিয়ে করলেন পেসার আল আমিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ PM

আবারও বিয়ে করলেন পেসার আল আমিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১১:১৬:১০ AM

আবারও বিয়ে করলেন পেসার আল আমিন


চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ক্রিকেটার আল আমিন হোসেন। এরই মধ্যে এক খবরে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো এই পেসার।

দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নববধূর নাম ফারজানা আক্তার প্রীতি।

বাড়ি কুষ্টিয়া জেলায়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানার আক্তার প্রীতির সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের।

আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) হবে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

প্রথম সংসারটা সুখের হয়নি আল আমিনের।

২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এসে ডিভোর্স দেন। পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত হন এ ক্রিকেটার। এ মামলায় আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল তাকে।  

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনামে ছিলেন আল আমিন। প্রথম সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে আলআমিনের।

চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন পেসার আল আমিন। উইকেট নিয়েছেন ৮টি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড