চুনারুঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ PM

চুনারুঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০১:৩৫:২৮ AM

চুনারুঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিপক্ষের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত সঞ্জু মাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত সঞ্জু মাল উপজেলার আহমদাবাদ ইউনিয়নের চিমটিবিল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সঞ্জু মাল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মৃত্যুর বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় রাত পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বা কোন আসামি গ্রেফতার হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার