শাখা বরাক নদী রক্ষায় নবীগঞ্জে পদযাত্রা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শাখা বরাক নদী রক্ষায় নবীগঞ্জে পদযাত্রা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৬:৪৩:২৪ পূর্বাহ্ন

শাখা বরাক নদী রক্ষায় নবীগঞ্জে পদযাত্রা

শাখা বরাক নদী রক্ষায় নবীগঞ্জে পদযাত্রা - জৈন্তা বার্তা


হবিগঞ্জের নবীগঞ্জে শাখা বরাক নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রিভার উইংস এর আয়োজন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রায় অংশ নেন রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ প্রায় তিন শত মানুষ।

পরিবেশ রক্ষায় নাগরিক আন্দোলন শ্লোগান নিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারী ) বিকাল ৩ ঘটিকায় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নবীগঞ্জ নতুন বাজার মোড় থেকে ডাকবাংলো হয়ে শাখা বরাক নদীর তীর দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পদযাত্রা শেষে নতুন বাজার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তরা বলেন, শাখা বরাক নদীকে দখল ও দুষণ মুক্ত নদী খননসহ নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পৌর কৃতপক্ষ ও উপজেলা প্রসাশন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন,রিভার উইংস এর সদস্য সচিব ফয়জুর রব পনি ও সম্মানিত সদস্য কাঞ্চন বনিক, জাকারিয়া হোসেন অপু, সাইফুর রহমান খাঁন, ওহি দেওয়ান চৌধুরী, অলিউর রহমান অলি,প্রভাষক জুবায়ের আহমেদ,পলাশ বনিক প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন , নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ দাশ, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, বাপা প্রতিনিধি মোহাম্মদ আলী মমিন ,নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু , নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, নবীগঞ্জ ইউনাইটেড হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর আলম সুমন ,নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম , নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমাল পাল হিমেল , নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এমএ মুহিত , নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ ,নবীগঞ্জ সরকারি কলেজ রাস্টবিজ্ঞান বিভাগের প্রধান মুজাম্মেল আলী শিকদার , দলিল লিখন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী দিলাল , রোটারিয়ান মাহফুর রহমান রনি, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্বার্থ ভট্টাচার্য, সাংবাদিক আবু তালেব, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তাকুকদার, সাইফুর রহমান,হেলাল আহমেদ, জাবেদুল ইসলাম, সৈয়দ তানবির, রবিন আহমেদ সেজু, রেদোয়ান চৌধুরী প্রমুখ।

পদযাত্রায় অংশগ্রহণ করা রেদোয়ান চৌধুরী বলেন, নদী আমাদের মা। তাই মাকে বাঁচাতে আমাদের পদযাত্রা। আমরা নদী মাকে বাঁচাবো। রিভার উইংস এর আহবায়ক অধ্যক্ষ তনুজ রায় বলেন, শাখা বরাক নদীর নির্মলতা ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগসূত্রস্থাপন করে মরে যাওয়া শাখা বরাক নদীকে দখল ও দুষণ মুক্ত করে নবীগঞ্জ শহরের পর্যটন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পানি নিস্কাশন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এবং পদযাত্রায় অংশগ্রহণ করায় সামাজিক সংগঠন সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান