মাধবপুরে ৩৩১ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫১ PM

মাধবপুরে ৩৩১ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৯:২৮:৫২ AM

মাধবপুরে ৩৩১ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ৩৩১ জন শিক্ষার্থীদের এসএম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৩৩১ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস এম ফয়সল।

প্রভাষক নাসরিন সুলতানা ও মঈন উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সায়হাম গ্রুপের পরিচালক ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,তরুণ শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মো. সাফকাত, সৈয়দ মো. ইশতিয়াক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রভাষক পংকজ কুমার রায়, শিক্ষক আমিনুল ইসলামসহ অনেকেই।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার