আমার একটা তুমি আছো: পরীমণি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

আমার একটা তুমি আছো: পরীমণি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০২:২১:৫৭ পূর্বাহ্ন

আমার একটা তুমি আছো: পরীমণি


ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের নানা ঘটনা প্রায়শই সংবাদের শিরোনাম করে তাকে। বিশেষ করে প্রেম, বিয়ে, বিচ্ছেদের কারণে একাধিকবার বিতর্কের মুখেও পড়েছেন এ অভিনেত্রী। 

তবে সবকিছুকে পেছনে ফেলে বর্তমানে কাজ ও একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই পরীর জগত। অভিনয়ের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। বুঝতে দেন না বাবার অভাবও। 

প্রায়সময়ই ছেলের সঙ্গে নানান খুনসুটিতে মেতে ওঠেন পরীমণি। সেগুলো ভক্তদেরও দেখার সুযোগ করে দেন তিনি। তারই ধারাবাহিকতায় শনিবার ফেসবুকে ছেলের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন— ‘আমি তোমাকে ভালোবাসি আমার ভ্যালেন্টাইন। আমার একটা তুমি আছো। আমার নাড়ি ছেড়া ধন।’

বিশ্ব ভালোবাসা দিবসে ছেলে পদ্মের সঙ্গে কেক কেটে ভালোবাসা দিবস উদযাপন করেন পরীমণি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার ভিডিওটি প্রকাশ করলেন এই চিত্রনায়িকা। 

ভিডিওতে দেখা যায়, পরীর পরনে ছিল লাল শাড়ি। খোলা চুল আর হালকা মেকআপে বেশ লাস্যময়ী দেখাচ্ছিল তাকে। অন্যদিকে মায়ের সঙ্গে ম্যাচিং করে পদ্ম পরেছিল একটি লাল পাঞ্জাবি। ভিডিওতে হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় ধরা দেন মা-ছেলে।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর বর্তমানে ছেলেকে নিজের কাছেই রেখেছেন পরীমণি। ইতোমধ্যে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।  এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়।

এছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সম্প্রতি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। মুক্তির পর দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে এই ওয়েব ফিল্মটি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা