চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফের হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফের হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৪:৪৮:৪৮ পূর্বাহ্ন

চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফের হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল

মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি পরিধান।


যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবেবরাত উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তরফ রাজ্য বিজয়ী ১২০ আউলিয়া পূর্ণ্য ভূমি ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে পূর্ব - পশ্চিম শায়িত (মাদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) হাফিজিয়া মাদ্রাসায় ৫ জন হাফেজকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে অত্র হাফিজিয়া মাদ্রাসা কক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও মাদ্রাসা আয়োজনে এবং  মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ শফিক আহমেদ চিশতী সফিক সভাপতিত্বে এবং খাদেম গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ আহমেদ চিশতী সার্বিক সহযোগিতা পরিচালনায় পাগড়ি পরিধান অনুষ্ঠানে অর্ধশতাধিক মাদ্রাসা ছাত্র ,  শিক্ষক, অভিভাবক, দরবার শরীফের খাদেম,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , খান্দুরা উত্তর হাবেলীর গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ  রফিকুল হোসাইন , মুড়ারবন্দ দরবার শরীফের কবির আহমেদ চিশতী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন অত্র হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ ও মুড়ারবন্দ দরবার শরীফে পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী ।

আলোচনা সভা শেষে অত্র হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ  পরীক্ষায় উত্তীর্ণ ৫ জনকে পাগড়ি প্রদান করেন এবং সকলের হাতে উপহার তুলে দেন মুড়ার বন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন চুনারুঘাট আলীম উদ্দিন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আফছার উদ্দিন আহমেদ ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান