শায়েস্তাগঞ্জে হারিয়ে যাওয়া সেই শিশুকে ফিরে পেলেন বাবা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০০ PM

শায়েস্তাগঞ্জে হারিয়ে যাওয়া সেই শিশুকে ফিরে পেলেন বাবা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৮:২৭:২৩ AM

শায়েস্তাগঞ্জে হারিয়ে যাওয়া সেই শিশুকে ফিরে পেলেন বাবা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৮বছরের শিশু কন্যা তৈয়িবাকে ফিরে পেলেন তার বাবা ইউনুস মিয়া। রবিবার (২৬ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় পেয়েছেন। 

শিশুর পিতা মোঃ ইউনুছ মিয়ার সাথে আলাপকালে জানা যায়, গতকল রবিবার সকালে নরসিংদী জেলা থেকে একটি রিজার্ভ  বাস সিলেট শাহজালাল ও শাহ পরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই দিন বিকেল সাড়ে ৩টায় বাসটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এসে চা পানের বিরতী দেয়। এ সময় বাসে থাকা যাত্রীরা বাস থেকে নেমে খাবার খেতে হোটেলে যায়। এর ফাঁকে ওই মেয়েটি হোটেল থেকে ফিরে এসে দাঁড়িয়ে থাকা বাসের পিছনের অন‍্য একটি বাসে উঠে যায়। পরে খাবার শেষে বাসের যাত্রীরা বাসে উঠলে বাসটি ছেড়ে দেয়। বাসটি অনেক দূরে যাবার পর মেয়েটির মা বাবা মেয়েটিকে বাসে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এদিকে মেয়েটি যে বাসটিতে উঠেছিল সেই বাসটিতে তার মা বাবাকে না পেয়ে কাঁদতে থাকে।

এমতাবস্থায় ওই বাসের কন্ট‍্রাক্টর মেয়েটিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে নামিয়ে দেয়। তাৎক্ষণিক মেয়েটিকে নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের এক ব‍্যবসায়িক তার ফেইজবুক আইডিতে মেয়েটির সন্ধান জানতে একটি ভিডিও লাইভ দেন। ওই ফেইসবুক ভিডিও লাইভটি ৩০মিনিট পর ওই বাসের যাত্রীদের চোখে পড়ে। পরে বাসটি পুনরায় শাায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে চলে আসলে  মেয়ের বাবার হাতে মেয়েটিকে তুলে দেন স্থানীয় জনতা। আলাপকাল ইউনুছ মিয়া বলেন তার গ্রামের বাড়ি ভৈরব, ফিরুজকান্দী গ্রামের, নরসিংদী জেলায়।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার