দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রীসহ ৯ জন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রীসহ ৯ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৩:৩৭:৫০ পূর্বাহ্ন

দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রীসহ ৯ জন


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রীসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সঙ্গীতশিল্পী ছোটু পান্ডে-সহ আট জন প্রাণ হারিয়েছেন। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

মোমনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে। অন্য নিহতদের মধ্যে ছিলেন আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডে।

এদের মধ্যে বক্সারের বাসিন্দা ভোজপুরি গায়ক ছোটু পান্ডে, তার ভাগ্নে অনু পান্ডে, গীতিকার সত্য প্রকাশ মিশ্র বৈরাগী, বারাণসীর বাসিন্দা অভিনেত্রী সিমরন শ্রীবাস্তব এবং আঁচল তিওয়ারি ভোজপুরি ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সংগীতশিল্পী ছোটু পান্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। কাইমুরে জাতীয় সড়কের এ দুর্ঘটনা এতটাই ভয়ংকর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি।

এ ঘটনায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছে। একইসঙ্গে তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, কাইমুর জেলার মোহানিয়া তানায় এলাকায় এনএইচ ২-এ দেবকালীর কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা