ছবি : নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী মোড়াকরি মহাসংকীর্তন গৌর মন্দিরে হরিনাম মহোৎসব সাত দিনব্যাপী গীতা পাঠ ও নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০থেকে ২৩ ফেব্রুয়ায়ী গীতা পাঠ হয়েছে। ২৪ থেকে ২৬ হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে সমাপন হলো।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ঐতিহ্যবাহী শ্রীশ্রী মহাসংকীর্তন গৌর মন্দিরে গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে ৪০ প্রহর ৭৪তম শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহা নামযজ্ঞা অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন দাসের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলার চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম, মোড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান ফয়সল মোল্লা, লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজের শিক্ষক কৃষ্ণ বনিক, মোড়াকরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিদম বণিক,সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক রঞ্জন দাস বলেন, আশ্বস্ত প্রদান করে বলেন মোড়করি গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আমরা প্রতিবছর এই উৎসব করে থাকি। মোড়াকরি গ্রামের বাসিন্দা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রাণেশ গোস্বামী বলেন, সাম্প্রদায়িকতার বর্ণ বিভেদ, হিংসা, বিদ্বেষ আর কুসংস্কারে আজকের পৃথিবী যখন আবিলতাময় ঠিক এমনই অনাসৃষ্টির মুহ‚র্তে পরমপুরুষ কলিযুগ পবন অবতার শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতনী শাশ্বত বাণী হরিনাম প্রচার ও জগতের কল্যাণার্থে এবার সকলের সুস্বাস্থ্য মঙ্গল কমনা করি, ভক্তের উপস্থিতিতে উৎসব আনন্দের মধ্য দিয়ে আজ ভোরে ব্রহ্মমুহ‚র্তে নাম সমাপন কুঞ্জভঙ্গ, গ্রাম পরিক্রমা মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপন হয়।।
এম সি




