বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ AM

বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১০:৫০:৩২ AM

বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২৭ ফেব্রুয়ারী সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।  এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ স্হানীয় সংবাদকর্মী প্রমুখ।

জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনায় বক্তারা বলেন স্থানীয় সরকার দিবস উদযাপন প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে।  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে শক্তিশালী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

এই বিভাগের মাধ্যমে তৃণমূলের উন্নয়ন বাস্তবায়ন করা হয়। জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের ও এলাকার উন্নতি এবং  অগ্রগতি পরিসংখ্যানের সাহায্যে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব।  র‍্যালী ও আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী