লাখাইয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ AM

লাখাইয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১০:৫৯:৪০ AM

লাখাইয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন  গুরুতর আহত হওয়ার ঘটনায়  জুয়েল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা যায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের গ্রামীণফোন টাওয়ার এলাকায়  দূর্ঘটনা উপজেলার মারুগাছ গ্রামের লোদা মিয়ার ছেলে জসিম মিয়া, কাঠিহারা গ্রামের অহিদ মিয়ার ছেলে আবুল মিয়া, একই গ্রামের হুমায়ুন এর ছেলে রায়হান মিয়া, আমির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ মিয়া, রুহিতনশী গ্রামের মৃত রজব আলীর ছেলে জুয়েল মিয়া ও আজমান মিয়া গুরুতর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুয়েল মিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ ফেব্রুয়ারি বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মিয়া মৃত্যু বরণ করেন  (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত জুয়েল মিয়ার  ৩ মাসের ১ ছেলে সন্তান ও ২ বছরের ১ কন্যা সন্তান  স্ত্রী রয়েছে।  জুলেল মৃত্যুতে লাখাই গ্রাম শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য  লাখাই থেকে একটি মোটর সাইকেল হবিগঞ্জের উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের গ্রামীণফোন টাওয়ার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল দুটি থেকে ছিটকে পড়ে উল্লেখিতরা গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থা জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এ প্রেরণ করে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী