বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে: আবু জাহির এমপি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ AM

বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে: আবু জাহির এমপি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৩:১৭:৩২ AM

বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে: আবু জাহির এমপি


নিয়মিত নারীদের খেলাধূলা আয়োজন করার জন্য হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থায় অনুদান ঘোষণা করেছেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলাধূলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এতে অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে নারীরা অংশ নিচ্ছেন।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির আরও বলেন, সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়মিত খেলাধূলা প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে। হবিগঞ্জে আমরা আধুনিক স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে ভেন্যুর অভাব দূর করেছি।

শারীরিকভাবে সুস্থ থাকা ও শরীর-মন ভাল রাখার জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে। তাই তাদের সুস্থ থাকা জরুরী। আর এজন্য তরুণ-তরুণীদের নিয়মিত খেলাধূলা করতে হবে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম।

আরও উপস্থিত ছিলেন ছিলেন জেলা মহিলা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, মহিলা ক্রীড়া সংস্থার নেত্রী শিরিন রহমান তালুকদার প্রমুখ।

পরে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা এবং অসুস্থ রোগীদের মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী