ফাইনালের আগে শাস্তির মুখে লিটন দাস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ফাইনালের আগে শাস্তির মুখে লিটন দাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৮:০৪:০৮ পূর্বাহ্ন

ফাইনালের আগে শাস্তির মুখে লিটন দাস

ছবি: সংগৃহীত


বিপিএলের টানা তৃতীয় ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপেক্ষায় আছে প্রতিপক্ষের জন্য। বুধবার রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মাঝে বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। সেই খেলার দিকে নিশ্চিতভাবেই তাকিয়ে আছেন কুমিল্লার খেলোয়াড় এবং ভক্তরা। তবে ফাইনালের ঠিক আগে শাস্তির মুখে পড়তে হলো কুমিল্লার অধিনায়ক লিটন দাসকে। মাঠে থাকা আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন্য জরিমানা করা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

চলতি বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ার শরফউদ্দৌলা ইবেন শহীদ সৈকতের সঙ্গে বাজে আচরণ করেছিলেন লিটন দাস। মূলত স্ট্যাম্পের পেছন থেকে আউটের আবেদন করেছিলেন কুমিল্লার ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক। তবে সেটি থার্ড আম্পায়ারের কাছে আর পাঠান নি সৈকত।

যে কারণে চটে গিয়েছিলের লিটন। পরে কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসে ঠান্ডা করেন পরিস্থিতি। এর দুইদিন পর আজ একটি সূত্রে জানা গেছে, লিটনকে আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এমনকি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

লিটনের শাস্তির সেই ম্যাচে অবশ্য জয় পেয়েছে কুমিল্লাই। দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের এই তারকা। ৮৩ রানের ঝকঝকে ইনিংসে হয়েছিলেন ম্যাচসেরা।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক