হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৯ তম বার্ষিক সভা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ AM

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৯ তম বার্ষিক সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৮:৩৬:৫২ AM

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৯ তম বার্ষিক সভা

ছবি : নিজস্ব


জাঁকজমকপূর্ণ আয়োজনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ( হপবিস ) ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার সদর দপ্তর সমিতি বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান চকদারের সভাপতিত্বে ও এজিএম ( এডমিন ) মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় এই সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে  সাধারণ বার্ষিক  সভা শুরুতে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। উদ্বোধন শেষে ৪ শতাধিক গ্রাহকদের উপস্থিতিতে ২০২২-২০২৩ সালের বার্ষিক সভা প্রতিবেদন তুলে ধরা হয়। এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ( অতিরিক্ত সচিব )   চেয়ারম্যান অজয় কুমার চক্র বর্তী  এর পক্ষে বাণী পাঠ করেন বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন আকন্দ।

বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের এ নিয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি মোঃ মিজানুর রহমান চকদার ,  হপবিস জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস , কোষাধ্যক্ষ প্রতিবেদন পাঠ করেন মোহাম্মদ রেজাউল কবির লস্কর ।

বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায় ,  বিদ্যুৎ বিতরণে সমিতির ২০২২-২০২৩ অর্থ বছরে আয় হয়েছে ( নীট মার্জিন ) ৯ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ১৪১ টাকা ৯২ পয়সা । এদিকে ২০১৭ -২০১৮ অর্থ বছরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগলিক এলাকা মধ্যে শতভাগ বিদ্যুৎ " শেখ হাসিনা উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ " মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে বিদ্যুতায়ন ২০১৯ সালে সম্পন্ন হয়েছে।

প্রতিবেদন শেষে গ্রাহকদের মাঝে লটারি ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে অনেক পুরস্কার বিতরন করা হয় । সভা শেষে বিকাল সাড়ে ৪ টায় সমিতি বোর্ডের ১১ জন নির্বাচিত  এলাকা পরিচালক মধ্যে ৪ জনকে নির্বাহী কমিটি গঠন করা হয়।

পরে পরিচালক প্যানেল ভোটের মাধ্যমে এবার ও মোঃ মিজানুর রহমান চকদার কে সভাপতি করা হয় এবং এ নিয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি হলেন । একই সঙ্গে তৃতীয় বারের মতো সচিব  দৈনিক লোকালয় বার্তা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল কে সচিব  করা হয়, মোঃ জহিরুল ইসলাম কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

এর মধ্যে মোহাম্মদ রেজাউল কবির লস্কর কে সহ-সভাপতি , মোঃ তাজুল ইসলাম , মোঃ সেলিম মিয়া ,  মোঃ এমদাদুল হক, সাবেক সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদার এলাকা পরিচালক ও শামীমা আক্তার, রুজি খাতুন, শরীফুন্নেছা রুজি কে মহিলা পরিচালক। 


এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী