শায়েস্তাগঞ্জ কে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই : এমপি আবু জাহির
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ কে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই : এমপি আবু জাহির

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৩:৩১:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ কে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই : এমপি আবু  জাহির


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফ্রেরুয়ারী ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শায়েস্তাগঞ্জকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে চাই।

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত ) উত্তম কুমার দাশ , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান মাসুক,সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, 

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জুহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবউদ্দিন, রেলওয়ের পুলিশ ফাড়ির আইসি মীর সাব্বির আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত দাশ মন্টু, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।

এর আগে প্রধান অতিথি এমপি আবু জাহির উপজেলার অসহায় নারী পুরুষের মাঝে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা চেক বিতরন করেন।

আইন শৃংখলা মিটিং শেষে প্রধান অতিথি উপজেলা পিঠা মেলারও উদ্ধোধন করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি না পেয়েই চলে গেলেন বীরাঙ্গনা জয়গুন
শ্রীমঙ্গলের নি/খোঁজ মাদ্রাসাশিক্ষককে অসুস্থ অবস্থায় উ/দ্ধার, হাসপাতালে মৃ/ত্যু
নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা