ভোটকেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

ভোটকেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৮:২৯:২০ AM

ভোটকেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট  পৌর ছাত্রদলে সেক্রেটারী শাহ প্রান্তকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শাহ প্রান্ত চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত আঃ কাইয়ুমের পুত্র।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে  গ্রেপ্তার করেন।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করার জন্য গত ৬  জানুয়ারি  চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। 

পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদি হয়ে চুনারুঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা  রুজু হয়। এ মামলায় প্রধান আসামি শাহ  প্রান্ত। এ মামলায় এ পর্যন্ত ইতিপূর্বে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছড়াও শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা, পুলিশ এসল্ট সহ ৩টি মামলা রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী