টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে শ্রীলঙ্কা ক্রিকেট দল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ PM

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১০:৩৪:০৪ AM

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে শ্রীলঙ্কা ক্রিকেট দল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে শ্রীলঙ্কা ক্রিকেট দল।


রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। এরপরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে লঙ্কানরা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে মেন্ডিস-সিলভারা। এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ফরম্যাটের সিরিজের প্রথমেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।

চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার